মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

বাংলাদেশ দলে বড় চমক পাঁচ নতুন মুখ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ দলে চমক পাঁচ নতুন মুখ

অনলাইন ডেস্কঃ-

ত্রিদেশীয় সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের লড়াই আপাতত শেষ। লাল-সবুজের দলের এবারের মিশন টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এই দলে বড় চমক, পাঁচজন নতুন মুখ নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

গত বিপিএলে দারুণ নৈপুণ্য দেখানো তরুণ ক্রিকেটাররাই অগ্রাধিকার পেয়েছেন এই দলে। আরিফুল ইসলাম, জাকির হোসেন, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি ও মেহেদী হাসান এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে। আর পেসার আবু হায়দার রনি ফিরছেন প্রায় দুই বছর পর।

চোটের কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল এবং দুটি টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। অবশ্য চোট কাটিয়ে টি-টোয়েন্টির দলে ফিরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ ওভারের ক্রিকেটে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে ফিরেছেন ওপেনার সৌম্য সরকারও। ফর্ম খরার কারণে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজের দলে ছিলেন না এই বাঁহাতি ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকা সিরিজে চোটের কারণে ছিলেননা তামিম ইকবাল এবং মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন এই দুজনও।

বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে মিরপুর শেরেবাংলার মাঠে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ই ফেব্রুয়ারি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, মেহেদী হাসান ও জাকির হোসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451