রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণ, তিন খেলোয়াড় নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭৩ বার পড়া হয়েছে
ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণেতিন খেলোয়াড় নিহত

আন্তর্জাতিক ঃ-

দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে আফগানিস্তানের তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। তাদের সঙ্গে আরও ছয়জন দর্শক আহত হয়েছেন। আফগানিস্তানের নানগারহার প্রদেশে দুটি ভিন্ন জেলায় এ হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যু হয়। কর্মকর্তারা বলছেন, গতকাল শুক্রবার ক্রিকেট মাঠে বোমা বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। খবর ডেকান ক্রনিক্যালের।এ হামলার পর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেছেন, বাটি কোট জেলায় একটি ক্রিকেট ম্যাচের সময় ওই বোমার বিস্ফোরণে তিনজন খেলোয়াড় নিহত হয়েছেন। তিনি বলেন, স্থানীয় একটি প্রীতি ম্যাচের সময় চালানো ওই হামলায় দুইজন দর্শকও আহত হয়েছেন।

নানগারহার প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য জাবিউল্লাহ জেমারাই বলেছেন, দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটেছে প্রদেশের খোগইয়ানি জেলায়। তিনি বলেন, এ ঘটনায় চারজন দর্শক আহত হয়েছেন।কেউই এই হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালেবান ও ইসলামিক স্টেটে মতাদর্শে বিশ্বাসী গ্রুপ সক্রিয়। এই গ্রুপগুলো সেখানে প্রায়ই হামলা চালিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451