শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ও উত্তরপত্র আদান প্রদানকালে ২ জন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে
পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ও উত্তরপত্র আদান প্রদানকালে ব্যাংক কর্মকর্তা ও শিক্ষক আটক

 

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এসএসসি পরীক্ষার গণিত বিষয় প্রশ্নপত্র
ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ বিষয়ে পরীক্ষা
শুরুর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন ও উত্তরপত্র আদান
প্রদানকালে উপজেলার জাবরহাট পরীক্ষা কেন্দ্রে সাইদুর রহমান নামে
এক ব্যাংক কর্মকর্তা ও ইউনুস আলী নামে অপর এক শিক্ষককে
আটক করেছে পুলিশ। জাবরহাট হেমচন্দ্র উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র
সচিব গপেন কুমার মালাকার জানান, কেন্দ্রের বাইরে সকাল সাড়ে
৯ টার দিকে ঐ দু’ব্যক্তি গনিত বিষয়ের প্রশ্ন ও উত্তর পত্র মোবাইল
ফোনের মাধ্যমে আদান প্রদান করছিলেন। এসময় থানার এ এস আই
আলমগীর তাদের হাতে নাতে আটক করে। কেন্দ্র সচিবের কক্ষে তাদের
মোবাইল চেক করে গণিত বিষয়ের প্রশ্নপত্র পাওয়া যায়। খবর পেয়ে
কেন্দ্রে আসেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
তিনিও তাদের মোবাইল ফোন চেক করেন। পরে তাদের পুলিশে
সোপর্দ্দ করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহা
মোবাইল ফোনে প্রতিবেদককে জানান, আটকৃতদের মোবাইল
ফোনে পাওয়া প্রশ্নের সাথে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। সাইদুর আল আরাফাহ্ধসঢ়;
ইসলামিক ব্যাংকের দিনাজপুর শাখার কর্মকর্তা ও ইউনুস আলী
উপজেলার জগন্নাথপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের
সহকারী শিক্ষক জানায় পুলিশ। বিকালে এরিপোর্ট লেখা পর্যন্ত
থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451