রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আশুলিয়ায় নাশকতা ঠেকাতে পুলিশ, আওয়ামীলীগ কঠোর অবস্থানে !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৮৯ বার পড়া হয়েছে
আশুলিয়ায় নাশকতা ঠেকাতে পুলিশ, আওয়ামীলীগ কঠোর অবস্থানে রয়েছে!
 হেলাল শেখঃ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আশুলিয়ার বিভিন্ন স্থানে, যে কোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি আওয়ামীলীগ ও তার অংঙ্গসংগঠনের কঠোর অবস্থান নিয়েছেন। সকাল থেকে ঢাকা-আড়িচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্নস্থানে দলীয় ব্যানারে শান্তিপূর্ণ অবস্থায় দেখা গেছে। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল প্রতিবেদককে জানান, এ রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি। এদিকে আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি নাশকতা ঠেকাতে আওয়ামী ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে ছিলেন। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের নেতৃত্বে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নূরুল আমীন, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আরিফ হোসেন জয়, আশুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ইয়াকুব মাদবর ওপাথালিয়া ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা আশুলিয়া, জিরাবো, ঘোষবাগ, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, ইউনিক, বাইপাইল, পল্লীবিদ্যুৎ, নবীনগর ও জিরানী বাসষ্ট্যান্ডসহ বিভিন্নস্থানে মহড়া ‍দিয়েছেন।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451