শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজ্জাক-তাইজুল উইকেট উৎসবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

১১০ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন দিলরুয়ান পেরেরা এবং রোশান সিলভা। ৫২ রানের এই জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। এই ঘূর্ণি বোলারের বলে পেরেরার ক্যাচ নেন মুমিনুল হক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দিলরুয়ান পেরেরা। ১৬২ রানে ৭ম উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার।

আজ বৃহস্পতিবার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানে দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে এবং লিটন দাসের দ্রুততায় স্টাম্পড হয়ে যান করুনারত্নে (৩)। এরপর ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভা। এমন সময় মঞ্চে আসেন তাইজুল। তার ঘূর্ণিতে সাব্বির রহমানের তালুবন্দি হয়ে ফিরেন ধনাঞ্জয়া (১৯)।

এরপর পুনরায় মঞ্চে আবির্ভাব রাজ্জাকের। তার করা ২৮তম ওভারের প্রথম বলে দানুশকা গুনাথিলাকার (১৩) দেওয়া ক্যাচটি অবিশ্বাস্য দক্ষতায় তালুবন্দি করলেন মুশফিকুর রহিম। পরের বলেই অধিনায়ক দিনেশ চান্দিমালকে (০) বোল্ড করে দেন রাজ্জাক। লাঞ্চের পরেই শ্রীলঙ্কার দলীয় ১০৯ রানে ওপেনার কুশল মেন্ডিস (৬৮) রাজ্জাকের চতুর্থ শিকার হন। ১ রানের ব্যবধানে উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকাভেলাকে (১) বোল্ড করে দেন তাইজুল। এরপর জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন দিলরুয়ান পেরেরা এবং রোশান সিলভা।

এই টেস্ট জিতলে কিংবা ড্র করলে প্রথমবারের মত টেস্ট র‍্যাংকিংয়ে ৮ নম্বরে ওঠার সুযোগ আছে টাইগারদের সামনে। শের-ই-বাংলার ঘূর্ণি উইকেটে ৩ স্পিনার নিয়ে আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। ৩৫ বছর বয়সী রাজ্জাকের সঙ্গে ঘূর্ণি আক্রমণে আছেন তাইজুল ইসলাম আর মেহেদী মিরাজ। একমাত্র পেসার হিসেবে আছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

একাদশে আরও সুযোগ পেয়েছেন হার্ডহিটার সাব্বির রহমান। তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেনকে। চোখের সমস্যা কাটিয়ে এই সিরিজেই দলে ফিরেছিলেন মোসাদ্দেক। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসেই ৮ রান করে করায় (একটি অপরাজিত) তাকে আর সুযোগ দেওয়া হয়নি। এছাড়া বাকী সব কম্বিনেশন একই আছে।

টাইগার একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), সাব্বির রহমান, মেহেদী মিরাজ, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451