বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

মেধাবী কর্মীদের স্বীকৃতি দিল রবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

ঢাকা: রবি একসেলারেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের (আরএডিপি) আওতায় গত কয়েক বছরের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কার্যক্রম শেষে এ বছর ২৮ জন কর্মকর্তাকে তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দিয়েছে রবি।

বৃহস্পতিবার (০৯ জুন) রাজধানীর রবি কর্পোরেট অফিসে ট্যালেন্ট গ্রাজুয়েশন সেরেমনি-২০১৬’তে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আরএডিপি টিমের স্নাতকপ্রাপ্ত সদস্যদের অসাধারণ অবদানের স্বীকৃতি প্রদান করতেই এ সমাবর্তনের আয়োজন করে দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি।

রবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত কয়েক বছরে এই কর্মকর্তারা তাদের দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। রবি’র ট্যালেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এ সমাবর্তনের আয়োজন করে। সমাবর্তনের আহ্বায়ক ছিলেন অপারেটরটির রির্সোসিং অ্যান্ড এমপ্লয়ার’স ব্র্যান্ডিং’য়ের ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতানা’।

অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ইয়াপ ওয়াই ইপ, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোরশেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএডিপি প্রোগ্রামটির যাত্রা শুরু ২০১১ সালে। কোনো কর্মকর্তা এ প্রোগ্রামের আওতায় মনোনীত হলে তিনি একটি কঠোর উন্নয়ন কর্মসূচির আওতায় কাজ করেন। তাকে বিভিন্ন কৌশলগত প্রকল্প প্রদান করা হয়, যার মাধ্যমে তার নেতৃত্বের গুণাবলী আরও বিকশিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451