বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

সারা দেশে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৪২ বার পড়া হয়েছে
সারা দেশে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বাসস ,

রাজধানীসহ সারা দেশে ৪৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানী ঢাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য টহল দিচ্ছে। এ ছাড়া বিভিন্ন জেলা শহরে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বাসসকে জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এর আগে দেশের সাত জেলায় বিজিবি মোতায়েন করা হয়। এসব জেলায় জেলা প্রশাসনের অনুরোধে বিজিবি নামানো হয়।

জেলাগুলোর মধ্যে সিরাজগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ ও জয়পুরহাটে ৩ প্লাটুন করে, নাটোর ও লক্ষ্মীপুরে দুই প্লাটুন করে, নোয়াখালী ও চাঁদপুরে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হচ্ছে আগামীকাল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী এরই মধ্যে নানা ধরনের নিরাপত্তা তৎপরতা শুরু করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে বলে মোহসিন রেজা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451