বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালার খলিলনগর ইউনয়ন ভুমি অফিসের নতুন ভবন উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৪৭ বার পড়া হয়েছে
তালার খলিলনগর ইউনয়ন ভুমি অফিসের নতুন ভবন উদ্বোধন

তালা প্রতিনিধি:-
তালা উপজেলা খলিলনগর ইউনিয়ন ভ’মি অফিস’র নতুন ভবন উদ্বোধন করা
হয়েছে। বুধবার বিকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ
হোসেন’র সভাপতিত্বে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৯৭ লাখ ৫শ টাকা
ব্যয়ে নির্মান ভবনটি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল
কাসেম মোঃ মহিউদ্দিন । এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট
স্বজল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান আকরামুল হক, উপ-বিভাগীয়
প্রকৌশলী ড.এস এম হেলাল উদ্দীন, নির্বাহী প্রকৌশলী একেএম ফজলুর
রহমান, উপ-সহকারী পেকৌশলী মোঃ এমদাদুল হক, খলিলনগর ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু,
ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান রাজু, ইউনিয়ন ভুমি কর্মকর্তা
তালুকদার মোঃ হাসানাত, সহকারী মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা
গোলদার মিজানুর রহমান, আ’লীগ নেতা মোঃ জামাল উদ্দীন সহ শতাধিক
সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনিয়ন ভুমি অফিসটি সাতক্ষীরা-১(তালা- কলারোয়া) সংসদ
সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ
বাবলুর ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয়ে আজ উদ্বোধন করা হলো। তবে
গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৯৭ লাখ ৫শ টাকা ব্যয়ে নির্মানকৃত ভবনে
রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের শুভঙ্করের ফাঁকি। উদ্বোধনের আগেই দেখা
গেছে ফাটল ও ড্যাম ঝরে পড়ছে দেওয়ালের পিলাষ্টার। এনিয়ে এলাকায় শুরু
হয়েছে নানা গুনজন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451