বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে জাতীয় সংগীতের ডিভিডি বিতরণ করলেন জেলা প্রশাসক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৮৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জাতীয় সংগীতের ডিভিডি বিতরণ করলেন জেলা প্রশাসক

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চার জন্য ঝিনাইদহের সকল শিক্ষা প্রতিষ্ঠানে
জাতীয় সংগীতের ডিভিডি প্রদাণ করা হয়েছে।
০৬.০২.২০১৮ ইং মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ডিভিডি
বিতরণ করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ
হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান, সদর উপজেলা
নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম
রায়হান, সহকারী জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, জেলা কালচারাল
অফিসার জসিম উদ্দিন। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী, শিক্ষা অফিস,
প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগীতায় জেলার ১৪’শ শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধানদের একটি করে ডিভিডি প্রদাণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451