বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাবে মন্ত্রণালয়ে চিঠি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৯২ বার পড়া হয়েছে
ভিআইপিদের জন্য আলাদা লেনের প্রস্তাবে মন্ত্রণালয়ে চিঠি

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীতে আলাদা লেন চালু করতে সড়ক বিভাগকে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ।প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।ফিউল আলম জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নরমাল একটা অনুরোধ জানানো হয়েছে, প্রস্তাবটি পরীক্ষা করে দেখার জন্য।সচিব আরও বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে জনবহুল গুরুত্বপূর্ণ শহরে সেবাকাজে নিয়োজিত যানবাহনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের জন্য সড়কে পৃথক লেন রয়েছে।

ঢাকা মহানগরীর সড়কে অনুরূপ লেন তৈরি করা হলে সেবা খাতের যানবাহনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল সহজতর হবে প্রস্তাবে বলা হয়। আমাদের এখানে ভিআইপিরা ডান দিক দিয়ে যায়, উল্টোদিক দিয়ে যায়, নানারকমের ঝামেলা হয়। ভিআইপিদের অনেক সময় যাওয়া লাগে, প্রয়োজন হয়। বিশেষ করে ইমার্জেন্সি সার্ভিস, অ্যামুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশের দরকার হয়।মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবে ঢাকা মহানগরীর যানজট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে বলা হয়, জনআধিক্য, যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় রাস্তার স্বল্পতার কারণে শিগগিরই এ সমাধান কঠিন।

তীব্র যানজটের কারণে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেবা খাতের যানবাহনগুলোর চলাচল প্রায়ই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানানো হয়।এদিকে বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইন ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইনের আওতায় ৩২ ধারায়, কেউ ভূমি অন্যায়ভাবে অধিগ্রহণ করলে অপরাধীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে।এছাড়াও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইনে সাংবাদিকদের অর্থ শনাক্ত করা হয়েছে। সাংবাদিক হলেন সে ব্যক্তি প্রিন্টিং বা টেলিভিশন মিডিয়ায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে। প্রেস ইনস্টিটিউটের কাজকে শনাক্ত করে দেয়া হয়েছে এ আইনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451