বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনূর্ধ্ব-১৯ বর্ষসেরা তালিকায় ভারতের জয়জয়কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩১৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের  ফাইনাল শেষ হয়েছে গত শনিবার। ফাইনালে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা ঘরে তুলে ভারত শিবিরে এমনিতেই উৎসবের ছোঁয়া। উৎসবে বাড়তি আনন্দ যোগ হয়েছে  গত রোববার আইসিসির ঘোষণায়। এদিন এই  টুর্নামেন্টের সেরা একাদশের নাম ঘোষণা করেছে আইসিসি। আর সেই টিমে ভারতের যুবাদের জয়জয়কার। ভারতের শিরোপাজয়ী অনূর্ধ্ব-১৯ দল থেকে পাঁচজনই আছেন আইসিসির এই সংক্ষিপ্ত তালিকায়।

দক্ষিণ আফ্রিকার রেনার্ড ভেনকে এই টিমের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে যিনি বিশ্বকাপ মিশন শুরু করেন কেনিয়ার বিপক্ষে ১৪৩ রানের  দারুণ ইনিংস খেলে। এ ছাড়া তিনি একটি  হ্যাট্রিকও করেন।

ভারতের প্রিতভি সো,  মানজোট কালরা এবং সুবমান গিল আছেন আইসিসির এই তালিকায় যাঁরা ব্যাট হাতে দারুণ পারফর্ম করে নজর কেড়েছেন সবার। আইসিসির তালিকায় তারা প্রথম তিনেই আছেন। চতুর্থ অবস্থানে আছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন,  যিনি টুর্নামেন্টে একটি শতক ও দুটি অর্ধ শতকের সাহায্যে এই টুর্নামেন্টে ৩৩৮ রান করেন। স্পিন বিভাগ থেকে আফগানিস্তানের কুয়াইশ আহমেদ এবং ভারতের অনুকূল রায়কে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের কমলেশ নাগারকোটি, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও পাকিস্তানের শাহিন আফ্রিদি ফাস্ট বোলার হিসেবে যথাক্রমে অষ্টম, নবম এবং এগারতম জায়গা দখল করে আছেন।

দক্ষিণ আফ্রিকার ওয়ান্দিলে মাকিটু পুরো টুর্নামেন্টে উইকেটের পেছনে গ্ল্যাভস হাতে দুর্দান্ত পারফর্ম করে এই তালিকার উইকেট কিপারের জায়গা দখল করে আছেন। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এলিক অ্যাথানাজে দুইটি অর্ধ শতক ও দুটি শতকের বিনিময়ে একদশে জায়গা না পেলেও আছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।

আইসিসি বর্ষসেরা অনূর্ধ্ব-১৯ দল : প্রিতভি সো (ভারত), মানজোট কালরা (ভারত),  সুবমান গিল (ভারত), ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), রেনার্ড ভেন (দক্ষিণ আফ্রিকা, অধিনায়ক), ওয়ান্দিলে মাকিটু (দক্ষিণ আফ্রিকা, উইকেট কিপার),  অনুকূল রায় (ভারত), কমলেশ নাগারকোটি (ভারত),  জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা),  কুয়াইশ আহমেদ (আফগানিস্তান) ও শাহিন আফ্রিদি (পাকিস্তান)।

দ্বাদশ ব্যক্তি : এলিক অ্যাথানাজে (ওয়েস্ট ইন্ডিজ)।

এন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451