সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি আবদুল হামিদ : কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩১ বার পড়া হয়েছে
সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি

অনলাইন ডেস্কঃ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আবদুল হামিদের থেকে জনগণের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য ব্যক্তি আমরা এই মুহূর্তে খুঁজে পাইনি। আমাদের অনেকেই আছে, তবে আমাদের কাছে মনে হয়েছে উনিই জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং সর্বজন শ্রদ্ধেয়। একজন মানুষ দল করেও সর্বজন শ্রদ্ধেয়।

আজ সোমবার নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের মনোনয়নপত্র দাখিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যাশার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ভাটি বাংলার বীর পুরুষ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাতবারের নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল হামিদ। আমরা আবারও রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রার্থী হিসেবে তাকে পছন্দ করেছি। আমার মনে হয় দেশের মানুষও আনন্দের সঙ্গে এটা গ্রহণ করেছে। জনগণের কাছে এখন আবদুল হামিদ সবচেয়ে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি।

কাদের আরো বলেন, রাষ্ট্রপতি তো দলের রাষ্ট্রপতি নয়, তিনি হবেন দেশের রাষ্ট্রপতি। ওই ধরনের একজনকেই আমরা খুঁজে পেয়েছি। আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সর্বসম্মতভাবে আমরা তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451