বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভালুকার ভরাডোবার প্যট্রিয়ট স্পিনিং এর বর্জ্য ফেলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৪৭ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা,প্রতিনিধি, ভালুকার ভরাডোবার প্যট্রিয়ট স্পিনিং এর বর্জ্য ফেলার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল। ভালুকার ভরাডোবায় একটি জনবসতি এলাকায় প্যট্রিয়ট স্পিনিং মিলের অপরিশোধিত রাসায়নিক তুলার বর্জ্য উন্মোক্ত স্থানে ফেলায়, কারখানার আশ-পাশের বস বাসকারীদের বাড়ী-ঘর ,গাছ- পালা, ফসলি জমি ও জন স্বাস্থ্য হুমকির মুখে পড়ায় বিক্ষোদ্ধে এলাকাবাসী কারখানার দক্ষিণ পাশের ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের সংযোগ রাস্তায় এক মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে । সকালে ওই মানব বন্ধনে স্থানীয় শত শত নারী -পুরুষ ও শিশু অংশ নেয়। এসময় বিক্ষুব্ধরা অবিলম্বে প্যট্রিয়ট স্পিনিং মিলের অপরিশোধিত রাসায়নিক তুলার বর্জ্য উন্মোক্ত স্থানে ফেলা বন্ধ করার দাবী জানায়। তাদের অভিযোগ ইতোমধ্যে এলাকার ওই অপরিশোধিত বর্জ্যে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধারা । অপর দিকে ফসল ও ফলজ বিক্ষে পড়ছে এর ক্ষতি কারক প্রভাব ,হুমকির সম্মুখীন হয়ে উঠছে পরিবেশ। এসময় তারা অভিযোগ তুলেন বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে বার বার অবগত করলেও এর প্রতিকার নেয়নি, উপরন্ত এলাবাসীকে, মামলা হামলা সহ ভয়ভীতি প্রর্দশন করছে। এলাকাবাসী এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451