শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

নোয়াখালী কবিরহাটে ১’শ পিস ইয়াবা’সহ আটক-৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫১ বার পড়া হয়েছে

এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী কবিরহাট, প্রতিনিধি : নোয়াখালীর
কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে
আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার রাত থেকে শনিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে পর্যন্ত এ অভিযান পরিচালনা
করা হয়। আটককৃতরা হচ্ছেন- নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের
নন্দী বাড়ীর আবুল বাসারের ছেলে বেলাল হোসেন (৩৮), এনায়েতনগর গ্রামের
নুরুজ্জামানের ছেলে সাহাব উদ্দিন (৩৭) ও সোন্দলপুর ইউনিয়নের জগদানন্দ
গ্রামের মজিবুল হকের ছেলে মনির হোসেন (৩২)’সহ ৪জন। পুলিশ জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ
হাছান’এর নেতৃত্বে কবিরহাট পৌরসভা, ধানসিঁড়ি ও নরোত্তমপুর
ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় পৃথক স্থান থেকে
চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১’শ পিস
ইয়াবা উদ্ধার করা হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা
মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক
ব্যবসায়ীদের বিরুদ্ধে পূর্বের কয়েকটি মামলা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451