শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

সৈয়দপুরে সেতুবন্ধনের শোভাযাত্রা ও আলোচনা সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪১৯ বার পড়া হয়েছে
সৈয়দপুরে সেতুবন্ধনের শোভাযাত্রা ও আলোচনা সভা

নীলফামারী জেলা প্রতিনিধি:- সারা দেশে প্রত্যেক উপজেলায় পাখি ও পশুর
আবাসস্থল হিসেবে প্রাকৃতিক অভয়াশ্রম সৃষ্টির উদ্দ্যোগ নেওয়ায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩
ফেব্রæয়ারি) দুপুরে পাখি ও প্রকৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী
সংগঠন সেতুবন্ধনের উদ্দ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় করা হয়।
এসময় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন
সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভা মেয়র
আমজাদ হোসেন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি বণিক
সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাবেক ছাত্র নেতা এম এ রবি, মাওয়া
ট্রাভেলসের প্রোঃ মমিনুল ইসলাম মিঠু। শোভাযাত্রাটি শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিআরপি মোড়ে এসে শেষ হয়। পরে স্মৃতি
অ¤øান চত্বরে সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
জোবায়দুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজির হোসেন,
বিবিসিএফ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, দিনাজপুর
কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আকতার, সেতুবন্ধনের উপদেষ্টা
রইজ উদ্দিন রকি, শাহজালাল ব্যাংক লিঃ ঠাকুরগাঁও ব্রাঞ্চ ম্যানেজার জিএম
কামরুল ইসলাম, সাপ্তাহিক মানবসমস্যার বার্তা সম্পাদক শাহবাজ উদ্দিন
সবুজ প্রমুখ। সারা দেশে ১০৫টি সংগঠনদের নিয়ে বাংলাদেশ জীব বৈচিত্র
সংরক্ষন ফেডারেশন (বিবিসিএফ) এ আয়োজনে সহযোগী ছিলেন। শেষে
উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন প্রকৃতিক বিষয়ক
¯েøাগানে ১৫টি বিলবোর্ড সেতুবন্ধনের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্যঃ পাখি ও প্রকৃতি বাঁচানোর আহবান জানিয়ে ২০১২ সাল হতে
নীলফামারী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় গাছে গাছে কলস লাগিয়ে
আসছে সৈয়দপুরের সেতুবন্ধন সংগঠনটি। সংগঠনটির লাগানো এসব
কলসে পাখি নির্ভয়ে বসবাস ও বংশবিস্তার করে আসছে। ২০১৬ সালে পাখি

সংরক্ষনে সম্মাননাও পেয়েছে এই সেতুবন্ধন সংগঠনটি। মানুষের মাঝে
সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, সাইকেল র‌্যালী, উঠান বৈঠক, স্কুলে
স্কুলে ক্যাম্পেইন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451