বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বিএনপি নেতা আমান ও নাজিমউদ্দিন আলম গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৩২ বার পড়া হয়েছে
aman-alom

অনলাইন ডেস্কঃ-

বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও অন্যজন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম। শুক্রবার রাতে তাদের রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয়।পুলিশের উপর হামলার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান।

অবশ্য শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, আমান উল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমকে তুলে নিয়ে গেছে র‌্যাব।দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই নাজিম উদ্দিন আলমের মহাখালী ডিওএইচএসের বাসা ঘিরে রেখেছিল র‌্যাব-১। সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানও ছিলেন। রাত সোয়া ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব নিয়ে যায়।গত মঙ্গলবার হাই কোর্ট এলাকায় পুলিশের উপর বিএনপিকর্মীদের হামলার পর থেকেই দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার চালাচ্ছে পুলিশ।গত চার দিনে গ্রেপ্তারের সংখ্যা ২৭৫ জনের বেশি বলে দাবি বিএনপির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451