শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

গাজীপুরের ভোগড়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪২৫ বার পড়া হয়েছে
ভোগড়া

বাংলার প্রতিদিন ডটকমঃ-

শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই জানান।

নিহতরা হলেন-  ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লোকমান আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩০) ও মাদারীপুরের শিবচর উপজেলার নারিকেলবাড়ী এলাকার রহমত আলী মোড়লের ছেলে রতন মোড়ল (৪৭)।  তাদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আহত বাসিন্দা আক্তার হোসেকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নাম জানা যায় নি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পরিদর্শক হাই বলেন, সকালে ভোগড়া বাইপাস মোড় থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কোনাবাড়ি যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আজমেরি গ্লোরী পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার ১০ যাত্রী আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করেন এবং চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451