মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

লন্ডন হামলাকারী সোমালি বংশোদ্ভূত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

ঢাকা: লন্ডনের প্রাণকেন্দ্র রাসেল স্কয়ারে হামলাকারী সোমালি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ১৯ বছয় বয়সী ওই তরুণের নাম জানা যায়নি।

এদিকে হামলাকারী ওই তরুণের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড পাওয়া যায়নি বলে জানিয়েছেন লন্ডনের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার।

বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। ওই হামলাকারীর ‘মানসিক স্বাস্থ্য’র বিষয়টিকে প্রাথমিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০০২ সালে সে নরওয়ে থেকে ব্রিটেন আসে।

এর আগে স্থানীয় সময় বুধবার (০৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাসেল স্কয়ারে ওই হামলাকারীর ছুরিকাঘাতে এক নারী নিহত হন। আহত হন আরও অন্তত ৫ জন। নিহত ওই নারী যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে হামলাকারী। এ সময় সে জনতার ওপর অর্তকিত ছুরিকাঘাত করতে থাকে।

বুধবারের ঘটনাস্থলটি ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে দ্বিতল বাস ও পাতাল রেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনাস্থল। লন্ডনের ইতিহাসে স্মরণকালে ভয়াবহ পৃথক ওই বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451