বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়নপত্র সংগ্রহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৯৩ বার পড়া হয়েছে
আবদুল হামিদ

অনলাইন ডেস্কঃ-

রাষ্ট্রপতি পদের জন্য বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল এ মনোনয়নপত্র সংগ্রহ করে।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুল হামিদকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হয়।

পরে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদকে আরেক মেয়াদে রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন প্রদানের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জাানান।

এদিন সন্ধ্যায় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেয়ার আওয়ামী লীগের সিদ্ধান্ত সম্বলিত চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

আবদুল হামিদের প্রথম মেয়াদের পাঁচ বছরের দায়িত্ব পালনের সময়সীমা শেষ হওয়ার আগেই আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বছরের ২৪ এপ্রিল তার মেয়াদ শেষ হচ্ছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। সে হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতবারের মত এবারও অন্য কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকলে আবদুল হামিদই দ্বিতীয়বারের মত রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আবার সংসদের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তিনিই যে দেশের ২১তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন- এটাও এক রকম নিশ্চিত হয়েই আছে।

এর আগে ২০১৩ সালের ২২ এপ্রিল সেই সময়ের অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগের মনোনয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

একই বছরের ১৪ মার্চ থেকে প্রাক্তন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। পরে ২০ মার্চ জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে সেদিন থেকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451