শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধনঞ্জয়াকে ফিরিয়ে শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙলেন মুস্তাফিজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭১ বার পড়া হয়েছে
ধনঞ্জয়াকে ফিরিয়ে

স্পোর্ট ডেস্কঃ- 

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে অবশেষে সাফল্যের দেখা পেল বাংলাদেশ। ডাবল সেঞ্চুরির পথে হাঁটতে থাকা ধনঞ্জয়া ডি সিলভাকে মধ্যাহ্ন বিরতির পর সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।

আগের দিন ১০৪ রানে অপরাজিত থাকা লংকান ওপেনার ধনঞ্জয়া ডি সিলভা তৃতীয় দিনটিও শুরু করেন দারুণ ভাবে। দেড়শ’ পার করার পর ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির পথেই হাঁটছিলেন তিনি। সঙ্গী কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩০৮ রানের বিশাল জুটি গড়ে প্রথম ইনিংসে বাংলাদেশে সঙ্গে রানের ব্যবধানও কমিয়ে আনছিলেন।

দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ইনিংসের ৮৩তম ওভারে বোলিংয়ে এসে ধনঞ্জয়াকে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন মোস্তাফিজ। এর মধ্য দিয়ে বাংলাদেশের মুমিনুল হকের মতো তিনিও ডাবল সেঞ্চুরি তুলে নিতে ব্যর্থ হন। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন ধনঞ্জয়া।

নিজেদের প্রথম ইনিংসে ৮৬ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩১৫ রান।

কুশল মেন্ডিস ১৩৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা রোশেন সিলভার সংগ্রহ ৩ রান।

প্রথম ইনিংসে এখন বাংলাদেশের চেয়ে ১৯৮ রানে পিছিয়ে রয়েছে শ্রীলংকা। তাদের হাতে রয়েছে আরও ৮ উইকেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ১২৯ দশমকি ৫ ওভারে  ৫১৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ১৭৬ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ৯২, মাহমুদুল্লাহ ৮৩*, তামিম ইকবাল ৫২ ও ইমরুল কায়েস ৪০ রান করেন।

শ্রীলংকার পক্ষে তিনটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথ। দুটি উইকেট নেন লাকশান সান্দাকান।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। দলের রানের চাকা সচল হওয়ার আগেই উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নেকে হারায় তারা। তবে সেটিকে বিপর্যয়ে রূপ নিতে দেননি দুই ব্যাটসম্যান— ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। বিশেষ করে শুরু থেকেই ধনঞ্জয়া ডি সিলভার আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচে শ্রীলংকাকে ভালো অবস্থানে নিতে সাহায্য করে।

বৃহস্পতিবার ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভার অনবদ্য ১০৪ রানের সুবাদে ১ উইকেটে ১৮৭ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে শ্রীলংকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451