শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

দেশে সুনামির মতো মাদক ছড়িয়ে পড়েছে : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪২০ বার পড়া হয়েছে
দেশের সব জায়গায় সুনামির মতো মাদক ছড়িয়ে পড়েছে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্কঃ-

সুনামির মতো মাদক দেশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, দেশের এমন কোনো গ্রাম নেই, যেখানে মাদক ছড়িয়ে যায়নি। এই মাদক আমাদের তরুণ সমাজের একটি বড় অংশকে গ্রাস করেছে। এটা থেকে তরুণ সমাজকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।এই বিষয়ে রাজনৈতিক নেতাদেরও ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের এসব বিষয়ে এলাকায় সচেতনতা বাড়াতে হবে।

এসময় ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের রক্ত পরীক্ষার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় চালকদের রক্ত পরীক্ষা করার বিষয়টি চিন্তা-ভাবনা করা হবে। কেননা একজন চালক যদি ‘রেকলেস ড্রাইভিং’ করে অর্থাৎ কোনো প্রকার বিরতি ছাড়াই ২৪ ঘণ্টা বা তার বেশি সময় গাড়ি চালায়, তবে তার দুর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।তিনি বলেন, আমরা ড্রাইভারদের কাউন্সেলিংয়ের পরিকল্পনা নিয়েছি। বেসরকারি মালিকদেরও বলা হয়েছে যে তারা যেন তাদের গাড়ি চালকদের কাউন্সেলিং করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451