বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক হেলালসহ ৫৯ জন রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে
হেলালসহ ৫৯ জন রিমান্ডে

অনলাইন ডেস্কঃ-

রাজধানীর রমনা ও শাহবাগ থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ৫৯ জনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহা. আহসান হাবীব রিমান্ডের আদেশ দেন।

রমনা থানায় দায়ের করা মামলায় হেলালসহ ৩১ আসামিকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর একজনকে একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

অন্যদিকে শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় ২৭ জনকে দুদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

আনিসুর রহমান জানান, সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মুহম্মদ সাইফুল ইসলাম খান ৩৪ জনকে হাজির করে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুল হাসান জানান, হেলাল ছাড়া রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে আছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন সভাপতি হাসান মামুন, প্রাক্তন বন ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলামের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের ব্যক্তিগত সহকারী (পিএস) ফারুকুল ইসলাম সেলিম, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা হাফিজ আল মাহমুদ।

মাহমুদুল হাসান জানান, আসামিদের মধ্যে মহিলা দলের নেত্রী লুৎফুর নাহার লাভলী এবং জুনু বেগমের রিমান্ডের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। মজিবুর রহমান নামের এক আসামির একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। অপর ৩১ আসামির পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মাহমুদুল হাসান আরো জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শাহবাগ থানার পুলিশ ৩৬ আসামিকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ আসামিদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিনের আবেদন নাকচ করে ২৭ আসামিকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মাহমুদুল হাসান আরো জানান, এ মামলায় সাতজন নারী ও দুই জন অসুস্থ থাকায় বিচারক তাঁদের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মগবাজার এলাকার বাসা থেকে হেলালকে আটক করা হয়।

আজিজুল বারী হেলাল ছাত্রদলের সভাপতি ছিলেন। এর আগে তিনি ওই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451