শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ আটক ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ২৫৪ বার পড়া হয়েছে
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক

অনলাইন ডেস্কঃ-

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ছয়জনকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার রাত ৮টার দিকে রাজধানীর মগবাজার এলাকার বাসা থেকে হেলালসহ ছয়জনকে আটক করা হয়।

আজিজুল বারী হেলালের বাসা মগবাজারে। আটক বাকি পাঁচজন ছাত্রদলের নেতাকর্মী।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না জানিয়েছেন, রাত ৮টার দিকে আজিজুল বারী হেলালকে আটক করে ডিবির একটি দল। এ সময় সেখান থেকে ছাত্রদলের আরো পাঁচ নেতাকর্মীকেও আটক করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। একই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তাঁর শান্তিনগরের বাসা থেকে আটক করা হয়।

আজিজুল বারী হেলাল ছাত্রদলের সভাপতি ছিলেন। এর আগে তিনি ওই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451