বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেলফি বিপ্লবকে এগিয়ে নিতে অপ্পো এফ১এস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ঢাকা: স্মার্টফোন জগতে সেলফি বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাজারে এলো সেলফি এক্সপার্ট ফোন ‘অপ্পো এফ১এস’।
বুধবার (৩ আগস্ট) রাজধানীর র্যাডিসন হোটেলে ওয়াটার গার্ডেনে স্মার্টফোনটি উন্মোচন করা হয়। ফোনটির পার্টনার মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।

অপ্পো বাংলাদেশ কমিউনিকেশন ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নেভি অয়াই, বাংলালিংকের চিফ স্ট্র্যাটেজি অফিসার শিহাব আহমেদ এবং ফটোগ্রাফার জুবায়ের শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বাজার উল্লেখ করে নেভি অয়াই বলেন, এ দেশে চলমান সেলফি উম্মাদনায় ভাসতে থাকা গ্রাহকরা খুঁজছেন চমৎকার ফ্রন্ট ক্যামেরাসহ একটি স্মার্টফোন। সেলফির জন্য বরাবরই কিছু বিশেষ ডিভাইস বাজারে ছাড়ছি আমরা। এরই ধারাবাহিকতায় সেলফি এক্সপার্ট ফোন ‘অপ্পো এফ১এস’।
আমাদের দৃঢ় বিশ্বাস অত্যাধুনিক ক্যামেরা সম্বলিত এই ফোন বাংলাদেশি স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাই বদলে দেবে।

বাংলালিংকের চিফ স্ট্র্যাটেজি অফিসার শিহাব আহমেদ বলেন, অপ্পোর চমৎকার ফোনটির সাথে পার্টনার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি এই সেটটি বাংলালিংকের ডিজিটাল কেন্দ্রীক সেবার সাথে সকল গ্রাহকদের পরিচয় করিয়ে দেবে। সামনে এমন আরও উদ্যোগ নিয়ে গ্রাহকদের পাশে থাকবে বাংলালিংক।

অনুষ্ঠানে জানানো হয়, ফোনটি অপ্পোর সাড়া জাগানো এফ১ এর আরও উন্নত সংস্করণ। ফোনটির সামনে আছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা, যা দিয়ে দিনে-রাতে অসাধারণ সেলফি তোলা যাবে।

ফোনটিতে আরো থাকছে মাত্র ০.২২ সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট রিডার, ৫.৫ ইঞ্চি ফ্রন্ট ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম এবং ৩০৭৫ এমএএইচ ব্যাটারি।

হ্যান্ডসেটটির দাম ২৩ হাজার ৯শ’ টাকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451