রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৩৯৭ বার পড়া হয়েছে

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :-
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত
এক ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে মাওনা ফায়ার সার্ভিসের
কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মহাসড়কের উপজেলার এমসি-রঙ্গীলা
বাজার (আদিব ডাইং কারখানার সামনে) থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন থাকায় নিহতের বয়স এবং পুরুষ না মহিলা
তা নির্ধারন করা যায়নি।
মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আল-আমীন জানান, মাওনা
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবিরের মাধ্যমে
মহাসড়কের পাশে লাশ পরে থাকার সংবাদ দেয়। পরে সেখানে গিয়ে
নিহতের ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পরে থাকতে দেখি। ধারনা করা হচ্ছে
নিহতের লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় তার বয়স এবং
পুরুষ না মহিলা তা নির্ধারন করা সম্ভব হয়নি। পরে বেলচা দিয়ে
নিহতের ছিন্ন-বিচ্ছিন্ন দেহ বস্তায় ভরে মাওনা হাইওয়ে থানার
অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান,
রাতের কোন এক সময় অজ্ঞাত ব্যাক্তিটি দ্রæতগামী বাস চাপায় নিহত
হয়ে থাকতে পারে। পরে ওই লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায়
লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। নিহতের দেহের ছিন্ন-
বিচ্ছিন্ন অংশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ
মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451