শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে কর্মী ছিনিয়ে নিল বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৪২৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ-

রাজধানীতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে দুই কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে বিএনপির মিছিল থেকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে পূর্বের মতোই হাইকোর্ট এলাকায় জড়ো হয়েছিল দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির তিনজন কর্মীকে আটক করে পুলিশ। তাদেরকে প্রিজন ভ্যানে রাখা হয়। এরপর হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরত যাওয়ার পথে একদল বিএনপি কর্মী ওই প্রিজন ভ্যানে ভাঙচুর চালিয়ে নেতাদের ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ দাবি করে, খালেদা জিয়া ফেরার সময় মিছিল থেকে পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এতে রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল আজিমের হাতের আঙুল ফেটে যায়। কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাঁদের হেলমেট ও রাইফেল ক্ষতিগ্রস্ত হয়।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মিছিল পুলিশ সব সময় খুব ধৈর্যের সঙ্গে সামাল দেয়। আজও পুলিশ ধৈর্য ধরেছিল। বিনা উসকানিতে মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451