সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপিকে রাজনীতির বাইরে রাখতে রায়ের দিন ঘোষণা : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৪২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার তাঁর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তাড়াহুড়া করে মিথ্যা মামলার রায়ের দিন ঘোষণা করেছে।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সভায় ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া সংগ্রাম করতে জানেন। অতীতেও তিনি সংগ্রাম করে জয়ী হয়েছেন, এবারও তিনি পরাজিত হবেন না।

সরকারের সমালোচনা করে বিএনপি নেতা আরো বলেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে আওয়ামী লীগ যে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে, তা কখনোই জনগণ সফল হতে দেবে না।

মির্জা ফখরুল বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা মামলা তারা করেছে। মিথ্যা মামলাটির তারা বিচারকাজটাও ঠিকমতো করেনি। খালেদা জিয়াকে আটকে রেখেছিল এক-এগারোর সরকার—এক বছর। আটকে রাখতে পেরেছি কি? পারেনি। আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার। ধ্বংস করতে পারছে কি?

বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে টিকে থাকবে, টিকে আছে, সামনের দিকে আরো শক্তিশালী আরো হবে এবং তাদের পরাজিত করবে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করবেন পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা করা হয়।

খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451