রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পরিষদের জায়গায় দোকান ঘর নির্মাণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৪৫৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউনিয়ন পরিষদের জায়গায় দোকান ঘর নির্মাণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে
চেয়ারম্যানের যোগসাজসে ইউনিয়ন পরিষদের জায়গা দখল
করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। উপজেলার
১৪ নং নিজামকান্দি ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে
স্থানীয় এক ব্যবসায়ী এ দোকান ঘর নির্মাণ করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার নিজামকান্দি বাজার
সংলগ্ন নিজামকান্দি ইউনিয়ন পরিষদের জায়গায় দখল করে
পরিষদ ভবন ঘেঁষে চৌচালা টিনের দোকান ঘর নির্মাণ
করেছেন স্থানীয় ব্যবসায়ী আছাদুজ্জামান খন্দকার। এ
ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের
সৃষ্টি হলেও ইউপি চেয়ারম্যান নীরব দর্শকের ভূমিকা পালন
করছেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন,
নিজামকান্দি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান
মোহাব্বত হোসেন জুয়েলের যোগসাজসে স্থানীয় সার
ব্যবসায়ী আছাদুজ্জামান খন্দকার ইউনিয়ন পরিষদের জায়গা

দখল করে দোকান ঘর তুলেছেন। ভেঙে ফেলার কথা বলে শুধু
তালবাহানা করছেন।
এ ব্যাপারে অভিযুক্ত আছাদুজ্জামান খন্দকারের সাথে
মোবাইল ফোনে কথা হলে তিনি ইউনিয়ন পরিষদের
জায়গায় ঘর তোলার কথা স্বীকার করে বলেন, ঘর উঠানোর
বিষয়টি ইউএনও স্যারও জানেন। আমি তার কাছ থেকে
কিছু দিনের জন্য সময় নিয়েছি।
ইউপি চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েলের মোবাইল
ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য
পাওয়া সম্ভব হয়নি।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম
মাঈন উদ্দিন বলেন, আমি তাকে ইউনিয়ন পরিষদের জায়গা
থেকে ঘর সরিয়ে ফেলার কথা বলেছি। কিন্তু তিনি ৩ মাসের
সময় নিয়েছেন। অথচ ৩ মাসের অধিক হলেও আজও ইউনিয়ন
পরিষদের জায়গা থেকে ঘর সরিয়ে নেননি ওই ব্যক্তি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451