বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর থেকে আটদিন আগে অপহৃতা দুই শিশু ফুলবাড়ীতে উদ্ধার : আটক ১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ২২০ বার পড়া হয়েছে

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুর শহর থেকে অপহৃতা দুই শিশুকে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায়
ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চুনিয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাজারামপুর চুনিয়াপাড়াস্থ কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস
কোয়ার্টারে বসবাসকারি দিনমজুর সাহাবুল ইসলাম ডোগা’র স্ত্রী শাহেরা
বেগমকে (৩৮) আটক করেছে পুলিশ।
উদ্ধার হওয়া শিশুরা হচ্ছে, দিনাজপুর সদর উপজেলার পৌর শহরের কসবা ফকিরপাড়া
মহল্লার কামরুল হাসানের মেয়ে কাকলী (১২) ও আমিনা (৩)।
চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা নরেশ চন্দ্র বলেন, সকাল ১০টার দিকে রাস্তা দিয়ে
যাওয়ার সময় কাকলী নামের শিশু তাকে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে তার বাবাকে
ফোন করে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলতে বলে কাঁদতে শুরু করে। পরে সে জানায় তাদের
দুইবোনকে আটক করে রাখা হয়েছে। সেখান থেকে ছোটবোনকে নিয়ে পালিয়ে
এসেছে। এরপর তিনি কাকলীর দেওয়া নম্বরে ফোন করে ঘটনাটি তার পরিবারের কাছে
জানান।
অপহৃতা কাকলী ও আমিনার চাচা মো. জুয়েল ইসলাম বলেন, গত ২২জানুয়ারি
(সোমবার) সদর উপজেলার আউলিয়াপুরে নানীর বাড়িতে লাউ দিয়ে বাড়ি ফেরার পথে
ওইদিন দুপুর ১২টায় পুলহাটস্থ মাছের সারের গুদাম এলাকা থেকে তারা অপহৃত হয়।
আটক শাহেরা বেগম বলেন, তার বোন ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম গৌরীপাড়ার
(গড় ইসলামপুর) বাসিন্দা স্বামী পরিত্যক্তা ইতি আরা গত মঙ্গলবার (২৩ জানুয়ারি)
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাকলী ও আমিনাকে কাঁদতে দেখে নিজ বাড়িতে
নিয়ে যায়। সেখানে তিনদিন রাখার পর গত শুক্রবার (২৬জানুয়ারি) ইতি আরা ওই
দুইজনকে তার বাড়িতে দিয়ে যায়। ওইদিন থেকে তারা এখানেই অবস্থান করছিল।
তাদেরকে অপহরণ কিংবা জোর করে রাখা হয়নি তবে কেন তারা তার বাড়ি থেকে পালিয়ে
আবোল তাবোল কথা বলছে তা তার জানা নেই।
স্থানীয় বাসিন্দা নয়ন ইসলামা ও সজিব কুমার বলেন, গত ক’দিন থেকে শাহেরা
বেগমের বাড়ির সামনের স্কুল মাঠে উদ্ধার হওয়া শিশু দুইজনকে দেখা গেছে। তবে এরা
কারা জানতে চাইলে শাহেরা বেগম স্থানীয়দের জানিয়েছেন এরা তার বোনের মেয়ে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলমা বলেন, দিনাজপুরের অপহৃতা
দুইজন শিশুর সন্ধান পাওয়া সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। পরে
কোতয়ালী থানা পুলিশসহ ওই দুই শিশুর অভিভাবক ঘটনাস্থলে আসলে শিশু দুইটিকে
তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক শাহেরা বেগমকে কোতয়ালী থানা পুলিশ
জিজ্ঞাসাবাদ করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451