বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৪৭০ বার পড়া হয়েছে
জোটের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

অনলাইন ডেস্কঃ- 

২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত সোয়া ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু  হয়।

বৈঠকে জোটের শরিক দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ছাড়াও উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাত পৌনে ১১টার দিকে ওই বৈঠক শেষ হয় বলে জানান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত পরিস্থিতিতে জোটের করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।

জোটের সঙ্গে বৈঠকে বসার আগে গতকাল শনিবার দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। আগামী নির্বাচনে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয় ওই বৈঠক থেকে। আজকের বৈঠকেও আগামী নির্বাচনে জোটের পরিকল্পনা নিয়ে আলোচনা  হওয়ার কথা আছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451