শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তরায় দোকান ও আবাসিক হোটেল বন্ধ করে দিল রাজউক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৫০৫ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর উত্তরার ৩নং সেক্টর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৪টি দোকান, ৩টি রেস্টুরেন্ট ও একটি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) উত্তরার ৩নং সেক্টরের রবীন্দ্র সরণিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আবাসিক এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

এ সময় সেবাদানকারী সংস্থাগুলো বিদ্যুৎ, পানি ও গ্যাসসহ অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি দোকানকে ৫০ হাজার ও একটি রেস্টুরেন্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কার-পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৫০ হাজার ও একটি চক্ষু হাসপাতালকে ২ ল‍াখ টাকা জরিমানা করে রাজউক। আগামী ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেয় কর্তৃপক্ষ।

রাজউক এর উচ্ছেদ কার্যক্রমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451