রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আমি হতাশার লোক নই, আমি আশাবাদী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ২৫৭ বার পড়া হয়েছে
আমি হতাশার লোক নই, আমি আশাবাদী

অনলাইন ডেস্ক;-

দেশে নতুন কিছু করতে গেলেই বাধা আসে। কিন্তু আমি হতাশার লোক নই, আমি আশাবাদী। সমালোচনা হলেও আমি দেশের উন্নয়নে পিছপা হব না। জানালেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা মেটাতে বেসরকারিভাবে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বিদ্যুতের উৎপাদন করা হচ্ছে।তিনি বলেন, মাতারবাড়িতে ক্ষতিগ্রস্তরা সবাই পুনর্বাসিত হবেন, কেউ বঞ্চিত হবেন না।

প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট ক্ষমতার এই কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করছে সরকার।জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকা এই বিদ্যুৎকেন্দ্রে অর্থায়ন  করছে। সরকারের বিদ্যুতের মহাপরিকল্পনায় মহেশখালীর মাতারবাড়িকে ‘বিদ্যুৎ হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছে।সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতায় নির্মিতব্য বন্দরটিই পরে গভীর সমুদ্র বন্দরে রূপান্তর করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451