মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনা-উইদোদো বৈঠক, চুক্তি সই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ২১৭ বার পড়া হয়েছে

বাসস,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এর আগে দুই নেতা কিছুক্ষণ একান্তে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকাল ৯টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে ফুলের তোড়া উপহার দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত এবং উষ্ণ সংবর্ধনা জানান।

দ্বিপক্ষীয় বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ইন্দোনেশিয়ার পক্ষে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গতকাল শনিবার বিকেলে দুদিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।

গতকাল রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সরকারি সফর শুরু হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উইদোদো ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতি সম্মান প্রদর্শন করেন।

বিকেলে উইদোদো মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সচক্ষে প্রত্যক্ষ করতে কক্সবাজার যাবেন।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর বাস্তুচ্যুত রোহিঙ্গারা গত বছরের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আসতে শুরু করে।

দুদিনের সরকারি সফর শেষে আগামীকাল সোমবার সকাল ৯টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেশে ফেরার কথা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451