বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বন্দুক হামলায় ব্রাজিলের নাইট ক্লাবে ১৪ জন নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে
ব্রাজিলের নাইট ক্লাবে বন্দুক হামলায় নিহত ১৪

অনলাইন ডেস্কঃ-

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সিয়েরার একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় দুই শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। দেশটির ফর্তালিজার শহরতলিতে গতকাল শনিবার ভোরে ওই হামলা চালানো হয়। এ সময় তিনটি গাড়ি নিয়ে হামলাকারীরা গুলি ছুড়তে থাকে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

স্থানীয় গণমাধ্যম বলছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

সংবাদমাধ্যম গ্লোব নিউজ নেটওয়ার্ক জানায়, সিয়েরা রাজ্যের নিরাপত্তা সচিব আন্দ্রে কোস্তা এক সংবাদ সম্মেলনে ফরো দো গাগো ক্লাবে হামলায় নিহতদের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভয় ও আতঙ্কের কোনো কারণ নেই। এ রকম ঘটনা এটাই প্রথম। সারা বিশ্বেই এমন হামলার ঘটনা ঘটে। ৫০ থেকে ৬০ জন মারাও যায়। আসলে পুলিশের কিছুই করার থাকে না।’

গেল বছরে এই সিয়েরা রাজ্যে পাঁচ হাজার ১১৪টি খুন হয়েছে, যা ২০১৬ সাল থেকে ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে।

২০১৫ সালেও সিয়েরার একটি নাইট ক্লাবে বন্দুক হামলা হয়। তখন ১১ জন নিহত হয়েছিল। নিহতদের বেশিরভাগই কিশোর বয়সের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451