রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আদালতকে হুমকি দিচ্ছেন তাঁরা : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৪১২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ-

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে বিএনপি নেতারা আদালতকে হুমকি দিচ্ছেন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, তাদের (বিএনপি) বক্তব্য আদালত অবমাননার শামিল। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংস কর্মকাণ্ড শুরু করা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুশিয়ার করেন তিনি।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘রায়ের আগেই তারা রায়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এর অর্থ কী দাঁড়ায়? তাঁরা আদালতকে হুমকি দিচ্ছেন। যেন তেন প্রকারের রায়, এর অর্থটা কী? বাংলাদেশের আদালতকে তিনি কি এভাবে আন্ডাররেটেড করছেন?’

‘জোড়াতালির চালচিত্র’ শিরোনামে শিল্পী হাশেম খানের কাঠচিত্রসহ শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে কাদের প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়ার একটি মামলার রায় ঘোষণার আগেই রায়ের বিরুদ্ধে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা। আর এর মাধ্যমে তারা রায় নিজেদের পক্ষে নিতে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘তার এই প্রশ্নই হচ্ছে আদালত অবমাননার শামিল। যে ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন, তাতে করে মনে হচ্ছে এই দলের হাতে বাংলাদেশে বিচারব্যবস্থা, বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের গণতন্ত্র; তারা ক্ষমতায় এলে কোনোটাই নিরাপদ নয়।’
সরকার নয়, রায় আদালত দেবে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, আদালত সম্পর্কে এ ধরনের বক্তব্য শুধু বিএনপির মুখেই শোভা পায়।

কাদের বলেন, ‘এবার যদি ৫ জানুয়ারির আগে পরে ভায়োলেন্সের পুনরাবৃত্তি ঘটে, বাংলাদেশের জনগণই তার সমুচিত জবাব দেবে।’ আদালতের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মন্তব্য করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451