বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজে কর্ম-বিরতি পালন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৯ বার পড়া হয়েছে

 

টি.আই সানি,শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অন্যতম
বিদ্যাপিঠ আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারে
অবস্থান নিয়ে কর্ম বিরতি পালন করে অত্র কলেজের শিক্ষক ও
কর্মচারীরা। সারা দেশের শিক্ষকদের সাথে ঐক্যমত হয়ে মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে ২৭
জানুয়ারী ক্লাস বর্জন করে এ কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য:- জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ১০ জানুয়ারী
থেকে বেসরকারী শিক্ষক কর্মচারীরা এ আন্দোলন চালিয়ে
আসছেন। ১৫ জানুয়ারী থেকে যা আমরণ অনশনে পরিনত হয়। এরই
ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এ কর্ম বিরতি
পালন করে। ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর
কবির ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক অরুন চন্দ্র দাসের
সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহরিয়ার কবির, সহকারী
অধ্যাপক রুহুল আমিন,সহযোগী অধ্যাপক রতন চন্দ্র ঘোষ,প্রভাষক
হুমায়ুন কবির,প্রভাষক মোঃ দ্বীনিকুল ইসলাম,প্রদর্শক কনক চন্দ্র
দেবনাধ, প্রভাষক ফারুক আহমেদ এবং প্রভাষক আসাদুজ্জামান
প্রমূখ।
এ সম্পর্কে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল
ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন শিক্ষকদের
ন্যায় সম্মত দাবি। উন্নয়নমূখী বর্তমান সরকারের উচিৎ
শিক্ষকদের এ দাবি মেনে নেয়া। কেননা জাতিকে উন্নত ও
ডিজিটাল করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। আর সেই শিক্ষকদের
রাস্তায় রেখে টেকসই উন্নয়ন কল্পনা করা যায় না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451