শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিহ্নত সন্ত্রাসী, চাঁদাবাজ কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না। জনগণকে খুশি করেন। যার আচরণে জনগণ খুশি হবে, তিনিই নেতা হবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বড় বড় ছবি ছাপিয়ে প্রার্থী হয়েছেন অনেকেই। প্রতিযোগিতা থাকা ভাল। প্রার্থী হন কিন্তু ছিট নষ্ট করবেন না। দলের নেত্রীর হাতে সকলের গোপন তথ্য রয়েছে। যারা জনগণের ভালবাসা পাচ্ছেন এবং জয়লাভের পথে। সবকিছু যাচাই বাছাই করে মনোনয়ন দেওয়া হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরদিন থাকে না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেন। অসুস্থ্য কর্মী ও তাদের পরিবারের খোঁজ খবর নেন। বাসায় বসে থেকে সদস্য সংগ্রহ অভিযান করবেন না। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রতিশ্রুতির কথা বলে সদস্য সংগ্রহ করুন। সুযোগ পেলে শীতের অতিথি পাখিরা নৌকায় ভিড়বে, সুযোগ শেষে আবার চলে যাবে। তাই সাবধান থাকুন। চিহ্নত সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451