বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজের জন্মদিনে সবাইকে চমক দিলেন অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৫১৪ বার পড়া হয়েছে
জন্মদিনে চমক দিলেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্কঃ-

নিজের জন্মদিনে সবাইকে চমক দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিত। নির্বাচনে না গিয়ে অবসরে যেতে চান বলে জানিয়েছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারবো।১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অাবুল মাল আবদুল মুহিত। তিনি একাধারে অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা।

আজ তিনি ৮৫ বছরে পা দিলেন।অর্থমন্ত্রী বলেন, ‘দেশের সেবা করতে মন্ত্রী থাকার দরকার হয় না। তবে মন্ত্রী থাকলে বেশি সেবা করা যায়।’তিনি বিশ্বাস করেন, আওয়ামী লীগ আরও একবার ক্ষমতায় এলে দারিদ্র্য দূর করা সম্ভব।তবে অর্থমন্ত্রীর মন্তব্য, দারিদ্র্য দূর করা একটি বড় চ্যালেঞ্জ। কারণ এখনও দেশে দুই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে।ব্যাংকিং খাতে বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেছেন আবুল মাল আবদুল মুহিত।অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451