বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে আলুর গুদামের ছাদ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হলো ৮ জন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ২৩৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ- 

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে জেলা শহরের পৌর বাজারের আলুর গুদামের ছাদ থেকে এই আটজনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশের দাবি, ওই ব্যক্তিদের কাছ থেকে বিদেশি পিস্তল, কাটা রাইফেল, ২৬টি গুলি, চায়নিজ কুড়াল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর কবিরহাট উপজেলার ধুমচর গ্রামের মো. রুবেল (২৬), সদর উপজেলার নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণরামপুর গ্রামের ওমর ফারুক সোহান (২৬), সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের এনায়েত করিম রাসেল (১৯), বেগমগঞ্জ উপজেলার  চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের শাহাদাত হোসেন (২৩), সদর উপজেলার নোয়াখালী পৌরসভার পশ্চিম শাহাপুর গ্রামের মোতাহের হোসেন জাবেদ (২৮), বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের কাউছার হামিদ (২৭), নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মোজাম্মেল হোসেন (২৫) ও  কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার দৌলতপুর গ্রামের জহিরুল ইসলাম (৪০)।

নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, অস্ত্রসহ কয়েকজন ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্যে একত্র হয়েছে বলে গোপন সংবাদ পায় জেলা ডিবি পুলিশ। এর ভিত্তিতে পৌরবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করার চেষ্টা করে তারা। তবে সুধারাম মডেল থানা পুলিশের সহযোগিতায় কোনোরকম গোলাগুলি ছাড়াই অস্ত্রসহ আট ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ।

অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর এ মামলায় আটক আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তানভীর আহমেদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451