এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :
খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাটের খাজুরা এরাকায়
যাত্রীবাহী বাসের সাথে ইট বোঝাই ট্রলির মুখোমুখি
সংঘর্ষের ঘটনায় ট্রলি চালক রাসেল শেখ (২১) নিহত
হয়েছে। আজ বুধবার ২৪ জানুয়ারী ঘটেছে। পুলিশ ও
স্থানীয়রা জানায়, মংলা থেকে ছেড়ে আসা রুপসাগামী
যাত্রীবাহী একটি বাসের (যার নং-খুলনা- জ-৮৫৫) সাথে
বিপরীতগামী ইট বোঝাই ট্রলির সংঘর্ষের ঘটনায়
রাসেল শেখ ঘটনাস্থলে নিহত হয়েছে। ঘাতক বাসটি
হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে।
রাসেল রূপসা উপজেলার নৈহাটি গ্রামের শাহজাহানের
ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি কেএম আজিজুল হক
জানান, সকালে ইট বোঝাই একটি ট্রলি সংযোগ
সড়ক থেকে মহাসড়কে উঠছিল। এ সময় খুলনা থেকে
আসা একটি বাস ট্রলিটিকে ধাক্কা দেয়। এসময়
ট্রলিতে থাকা রাসেল ঘটনাস্থলেই নিহত হয় ও অপর একজন
আহত হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর
হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত
ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া
হয়েছে। তবে তার নাম জানা যায়নি।