শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেই ৩ জনকে গ্রেপ্তারের কারণ জানাল ডিবি পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৩৯১ বার পড়া হয়েছে
সেই ৩ জনকে গ্রেপ্তারের কারণ জানাল ডিবি পুলিশ

অনলাইন ডেস্কঃ-

প্রায় চার লাখ ৫০ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের এ কথা জানান।

আবদুল বাতেন বলেন, প্রায় চার লাখ ৫০ হাজার টাকার ঘুষ লেনদেনের অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাচ শাখার উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন এবং লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের মধ্যে খালেদ মতিনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আলাদা মামলা করা হবে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া এই তিনজনকে আজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত রোববার রাত সাড়ে ৮টার দিকে মো. নাসির উদ্দিনকে এক লাখ ৩০ হাজার টাকাসহ গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে মোতালেব হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গ্রেপ্তার করা হয় খালেদ হাসান মতিনকেও।

তবে গ্রেপ্তারের খবর জানার আগে থেকেই এই তিনজন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা নিখোঁজের বিষয়ে তো রাজধানীর বনানী ও হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরিও করেছিল পরিবার দুটি। তবে তখনো পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451