সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জনগণ আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রায় দেবে : বাণিজ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ২৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান মহাজোট সরকার যে উন্নয়ন করেছে মানুষ তাতে অত্যন্ত আনন্দিত। গ্রামে এখন আর অভাব অনটন নেই। মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবারো রায় দেবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার বাংলাবাজারে নির্মিত স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির কোনো নীতি আদর্শ নেই। তারা নির্বাচনে জেতার আগে বলে আমাদের হারিয়ে দেওয়া হচ্ছে। আবার জেতার পরে বলে ঠিকমত ভোট হলে আরো বেশি ভোট পেতাম।

এ সময় মন্ত্রী বিএনপির মহাসচিবের ৮০ ভাগ ভোট পাওয়ার কথার সমালোচনা করে বলেন, ৮০ ভাগ ভোট যে দল পাবে তাদেরতো হাসিমুখে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। সে দলের তো ভয় পাওয়ার কিছু নেই।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451