বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তামিমের সামনে ডাবল রেকর্ডের হাতছানি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

বছরের শুরুটা দারুন হয়েছে বাংলাদেশের। পরপর দুটো ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে আছে দলটি। দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালের জন্য আনন্দটা অবশ্য ভিন্ন মাত্রা ছাড়িয়েছে। কারন তিনি পাশাপাশি দুটো রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। একটির মাধ্যমে তিনি উঠবেন নতুন উচ্চতায়। আর আরেকটিতে ছাড়িয়ে যাবেন শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে।

ওয়ানডে ফরম্যাটে প্রথম বাংলাদেশী হিসেবে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ থেকে মাত্র ৬৬ রান দূরে তামিম। ১৭৬ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে তামিমের বর্তমান রান ৫,৯৩৪। ৪০টি অর্ধশতক ও ৯টি শতকের সাহায্যে তিনি এই রান করেন। তামিমের পরেই আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি অবশ্য তামিমের থেকে ৭৫০ রান পিছিয়ে।

ওয়ানডেতে একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি এখনও আছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়ার দখলে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচে ৭০ ইনিংস খেলে শ্রীলঙ্কার এই ব্যাটিং জিনিয়াস ৪টি শতক ও ১৯টি অর্ধশতকের সাহায্যে করেন ২৫১৪ রান। জয়সুরিয়ার এই রেকর্ডে ভাগ বসানো নয় বরং রেকর্ডটি ছাড়িয়ে যেতে বাংলাদেশের ওপেনারের লাগবে মাত্র ৪১ রান। মিরপুরের শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ৫টি শতক ও ১৫টি অর্ধশতকের সাহায্যে তামিমের ঝুলিতে জমা হয়েছে ২৪৭৩ রান।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই তিনি খেলেছেন ৮৪ রানের অনবদ্য দুই ইনিংস। তামিমের বর্তমান ফর্ম জানান দিচ্ছে জয়সুরিয়ার রেকর্ড ভাঙ্গতে এবং নিজের ব্যক্তিগত মাইলফলকে পৌঁছাতে বেশিদিন অপেক্ষা করতে হবে না এই ওপেনারকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451