শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র’র সরকারি কার্যক্রম বন্ধের মুখে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৪৭৯ বার পড়া হয়েছে
মধ্যরাতেই বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম-

আন্তর্জাতিক ;-

২০১৩ সালের পর আবারও তহবিল সংকটের কারণে সরকারি কার্যক্রম বন্ধ রাখা বা শাটডাউনের দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সরকার।

হাউস অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান সদস্যরা দেশটির জন্য বরাদ্দকৃত তহবিল স্থগিতের প্রস্তাব পাস করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রস্তাবটি সমর্থন করেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, সিনেট অধিবেশনে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রে শাটডাউন হবে। সর্বশেষ ২০১৩ সালে টানা ১৬ দিনের জন্য শাটডাউন ঘটেছিল।

যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন কয়েকদিন বলবৎ থাকলেই জাতীয় উদ্যান, জাদুঘরসহ বিভিন্ন স্থাপনা বন্ধ হয়ে যাবে। এমনকি দেশটির পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়াও বন্ধ থাকবে। এতে দেশটির পর্যটনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আর জাতীয় উদ্যান ও স্মিথসোনিয়ান ইনস্টিটিউট জাদুঘরও জনসাধারণের জন্য খোলা হবে না।

যুক্তরাষ্ট্রের অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষার জন্য একটি বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের সদস্যদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ভেস্তে গেছে। এরপর রিপাবলিকানরা শাটডাউন বিলের উদ্যোগ নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451