সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রোববার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ১৭৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

এবাদত বন্দেগি, ধর্মীয় আলোচনা আর তাবলিগের বিভিন্ন বিষয়ের উপর বয়ান শোনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনেও ফজরের নামাজের পর থেকে আমবয়ান শুরু হয়।

এদিকে গত রাতে ইজতেমা ময়দানে দুজন মুসুল্লির মৃত্যু হয়। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আর এর মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।

ফজরের নামাজের পর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শুরু হয় তসবি তাহলিলসহ তাবলিগের ছয় তাশকিলের বয়ান। বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. হোসেন।

ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা বলেন, আল্লাহ যেন আমাদের দেশকে, মুসলিম জাতিকে রহমত দান করেন। ঈমান আমল বোঝার জন্য আল্লাহর রাস্তায় বের হতে হবে। মুসল্লিদের অনেকেই আগামীতে চিল্লায় যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন। এ ছাড়া ইজতেমার আয়োজন নিয়েও তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আজও আসছেন অনেক মুসল্লি। আর আগে থেকেই অবস্থান করছেন কয়েক লাখ মুসল্লি। ইসলামের আমল, আকিদা ও জামাত গঠন এবং চিল্লাবন্দি হয়ে দ্বিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার বিষয়ে তাঁরা আলোচনায় অংশ নেন। সেই সঙ্গে দেশ ও মানুষের জন্য প্রার্থনা করবেন বলে জানান মুসল্লিরা।

আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে বিভাগ আখেরি মোনাজাতের অতিরিক্ত মুসল্লির চাপ সামলাতে টঙ্গী স্টেশনে  অতিরিক্ত ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নিয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর-রশীদ জানান,  আগামীকাল রোববার আখেরি মোনাজাত শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে। এ জন্য রোববার ভোররাত থেকে শুরু করে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা এবং আব্দুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে ।

বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের কেনাকাটার জন্য ইজতেমার আশপাশে গড়ে উঠেছে কয়েকশ দোকান। সেইসঙ্গে মুসুল্লিদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি পরিচালিত হচ্ছে ৫০টির মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451