সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে একাধিক বাড়ি-ঘর ভাংচুর ও জমি দখল-প্রশাসনের হস্তক্ষেপ কামনা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৪৩৯ বার পড়া হয়েছে
সাভারে একাধিক বাড়ি-ঘর ভাংচুর ও জমি দখল-প্রশাসনের হস্তক্ষেপ কামনা!

বিশেষ রিপোর্টঃ ঢাকার আশুলিয়ার চানগাঁও এলাকায় প্রভাবশালী সন্ত্রাসীরা গভীর রাতে দেলোয়ার হোসেন গং এর নতুন ঘর-বাড়ি ভাংচুর করেছে। দেলোয়ার হোসেন জানান, কে বা কারা সন্ত্রাসী বাহিনী এই ভাংচুর করেছে কেউ তা দেখেননি। এলাকাবাসী জানান, বিষয়টি রহস্যজনক, কারণ যে ভাবে নতুন তৈরি করা পিলারগুলো ও টিনের ঘর ভাংচুর করা হয়েছে, যে আলামত পাওয়া গেছে, তা ৫-১০ জনেও করা সম্ভব নয় বলে ধারণা করছেন অনেকেই। এ ব্যাপারে গ্রাম পুলিশ সদস্য আঃ গনি বলেন, রাত ১২ টার পর কোনো এক সময় এসব ভাংচুর হওয়ায় কেউ ঘটনাস্থলে ভয়ে আসেনি হয়ত, এ ঘটনাটি দুঃখজনক। ১৮/০১/২০১৮ ইং তারিখ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। স্থানীয় ফজলুল মোল্লা ও ছিদ্দিকুর রহমান জানান, দেলোয়ার সাহেব গাজীপুর জেলার কোনাবাড়ি থাকেন, গত বুধবার দিবাগত রাতে কোনো এক সময় এসব ভাংচুরের ঘটনা ঘটেছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এই অবস্থা। এ ব্যাপারে দেলোয়ার হোসেন কান্নাজনিত অবস্থায় বলেন, আমার জায়গা বিক্রি করবো কি না কয়েকজন জানতে চায় এর কিছুদিন আগে। তার কাছে জানতে চাইলে যে ওই মানুষগুলোকে চেনাজানা আছে কি না? তিনি ভয় পাচ্ছিলেন, কারো নাম প্রকাশ করেননি দেলোয়ার। তিনি সঠিক তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে ঢাকার আশুলিয়া থানার জামগড়া এলাকার বাসিন্দা “বাংলার প্রতিদিন” পত্রিকার সাভার প্রতিনিধি- সাংবাদিক মোস্তফা কামাল এর বাড়ি ও দোকান ঘর দখল করে নিয়েছেন তার পাশের একটি শিল্প কারখানার ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন ও তার লোকজন। জমি বে-দখলের অভিযোগ গত প্রায় এক মাস হচ্ছে বিভিন্ন মহলের নেতার কাছে গিয়েও কোনো সমাধান হয়নি। স্থানীয়রা অনেকেই বলছেন, কামাল ও বেলাল সাহেবের এই জমির দলিল নিয়ে জটিলতা রয়েছে, বিষয়টি রহস্যজনক। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়ার বটতলার মোস্তফা কামাল এর একটি বাড়ি-ঘর ও দোকানপাটসহ দখল এর অন্য পক্ষ বেলাল হোসেন একজন প্রভাবশালী, কামালের জমি দখল করেছেন বলে এ বিষয়ে কামাল সাংবাদিকদের জানান, অন্যায় ভাবে তার জমি দখল করা হয়েছে। বেলাল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ক্রয় সুত্রে ১৪ শতক জমির মালিক। আমার জমি বে-দখল ছিলো, তাই সেই জমি দখলমুক্ত করেছি। কামালকে আমি অনেকবার ডেকেছি তিনি আমার সাথে দেখা করেননি, এরপর মোবাইল ফোনে কল দিলেও সে ফোন রিসিভ করেনি। উক্ত ব্যাপারে স্থানীয় অনেকেই জানান, সাভার আশুলিয়া ও জামগড়া এলাকার কিছু প্রভাবশালীরা এরকম অনেকের জমি দখল ও বাড়ি-ঘর ভাংচুর ও দখল করা নতুন কিছু নয়। উক্ত ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের সঠিক তদন্ত করার দাবী জানান এলাকাবাসী। জমির প্রকৃত মালিক যেন হয়রানির শিকার না হন এজন্য পুলিশের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

সাভারে একাধিক বাড়ি-ঘর ভাংচুর ও জমি দখল-প্রশাসনের হস্তক্ষেপ কামনা!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451