রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

“শ্রীপুর প্রেসক্লাবের নয়া কমিটি গঠন” সভাপতি অধ্যক্ষ মোঃ নুরুন্নবী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ১৫২ বার পড়া হয়েছে

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচন
করেছেন সংগঠনের সদস্যরা। টানা এক দশক দায়িত্ব পালন করে
আসা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নুরুন্নবী আকন্দ (দৈনিক
যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক (মাই টিভি)
পুনরায় একই পদে নির্বাচিত হয়েছেন।
(১৫ জানুয়ারী) সোমবার রাতে ঐতিহ্যবাহী শ্রীপুর প্রেস ক্লাবে
নেতৃত্ব নির্বাচনে এক সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত
নেয় সংগঠনটির সদস্যরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য ১৭ জন।
নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সংবাদকর্মীরা তাদের
কাছে আরও সাংবাদিকবান্ধব ও সংগঠনের উন্নয়নে কার্যকর
পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এক দশক দায়িত্ব পালনের পর পুনরায় একই পদে দায়িত্ব পালনের
সুযোগ করে দেয়ায় সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক
কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত
সাধারণ সম্পাদক আবদুল মালেক।
তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির আধিপত্যের যুগে সাংবাদিকতার
আমূল পরিবর্তন এসেছে। নতুন করে দায়িত্বপালনের সুযোগ
পাওয়ায় আমাদের প্রধানতম অগ্রাধিকার সংবাদকর্মীদের সেই
¯্রােতের সঙ্গে খাপখাইয়ে নেওয়া। যাতে আমরা সাংবাদিকতার
মূল¯্রােত থেকে ছিটকে না পড়ি।’
দীর্ঘদিন সাংবাদিকদের কল্যাণে যেভাবে কাজ করেছি, বিপদে
পাশে থেকেছি-তা অব্যাহত রাখব। প্রেস ক্লাবের উন্নয়নে আরও
নতুন পদক্ষেপ আমরা নেব-যাতে এখানকার সাংবাদিকতা এগিয়ে

যায়, এবং গণমাধ্যমকর্মীদের সক্রিয়তায় শ্রীপুর আরও উন্নত ও
সম্বৃদ্ধ জনপদে পরিণত হয়।
পরে সভায় প্রয়াত সাংবাদিক “দৈনিক বাংলাদেশ সময়ের”
শ্রীপুর প্রতিনিধি ইশতিয়াক আহমেদ মিঠু’র স্মরণে
আলোচনা এবং শোক প্রস্তাব গৃহীত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451