রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়কের সংবাদ সম্মেলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে

 সেলিম হায়দার ,সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের বিরুদ্ধে অন্যের রেকর্ডীয় সম্পত্তি ও বসতবাড়ি দখলসহ নানা অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।

সংবাদ সম্মলনে তিনি তার লিখিত বক্তব্য বলেন, আহবায়ক নির্বাচিত হওয়ার পর জেলায় তিনি একের পর এক জমি দখল, চাঁদাবাজি, নদী দখল ভুমি দখলসহ নানা অপকর্মে জড়িত। তিনি বিভিন্ন থানায় যুবলীগের কমিটিও বিক্রি করে চলেছেন। তিনি এসব অভিযোগে এর আগে বহুবার দল থেকে বহিস্কারও হয়েছিলেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, যুবলীগ আহবায়ক মান্নানের কোন বৈধ ব্যাবসা নেই। বর্তমানে তিনি যে বাড়িতে বসবাস করছেন সেটি একটি আলিশান বাড়ি। সেটাও প্রতিবন্ধির দিন মজুর ফয়জুর শেখের জায়গা দখল করে তার বাড়ি তৈরি করা।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলদেশের একটি ঐতিহ্যবাহি সংগঠন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ শেখ ফজলুল হক মনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা। গত ৩০.১১.১৪ তারিখে বাংলদেশ আওয়ামী যুবলীগের সাতক্ষীরা জেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ঠ কমিটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির আহবায়ক নির্বাচিত হন আব্দুল মান্নান। এই কমিটির মেয়াদ তিন বছর দুই মাস অতিক্রান্ত হলেও জেলা যুবলীগের সম্মেলন না দিয়ে আব্দুল মান্নান গায়ের জোরে এই কমিটি চালিয়ে যাচ্ছেন। তাই মেয়াদ উর্ত্তির্ন যুবলীগের এই আহবায়ক কমিটি বিলুপ্তি ও দখলবাজ মান্নানের হাত থেকে জেলা যুবলীগকে রক্ষা করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মীর মহিতুল আলম, শেখ সফি উদ্দিন, কাজী আক্তার হোসেন, জিয়াউর বিন যাদু, শেখ আসাদুজ্জামান লিটু প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451