শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জয়পুরহাটে সংরক্ষিত মহিলা সদস্য পদে মেয়রের পছন্দের ২ প্রার্থীকে বিনা ভোটে নির্বাচিত করার গোপন ষড়যন্ত্রের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ২১২ বার পড়া হয়েছে

আল মামুন জয়পুরহাট প্রতিনিধি,
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের ২টি সংরক্ষিত মহিলা সদস্য পদে গোপনে বিনা ভোটে
পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে আক্কেলপুর পৌরসভা মেয়র ও নির্বাচন কর্মকর্তার
বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেন, প্রার্থী হতে ইচ্ছুক আক্কেলপুর পৌরসভার
মুকিমপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী মারুফা আক্তার, বিহারপুর-হিন্দুপাড়ার মৃত সুনীল
বাগচীর স্ত্রী বন্দনা রানী বাগচী ও একই উপজেলার কোলা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী
সাজেদা বেগম।
গতকাল সোমবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তার নিকট ওই ৩ জন
অভিযোগকারী তাদের লিখিত অভিযোগে জানান, আগামী ২৯ জানুয়ারী অনুষ্ঠিতব্য আক্কেলপুর
উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন উপলক্ষে প্রকাশ্যে নোটিশের মাধ্যমে
নির্বাচনী তফশিল ঘোষনার কথা ছিল।
কিন্তু আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ
চৌধূরী তার পছন্দের ২জন প্রার্থীকে বিনা ভোটে নির্বাচিত করার উদ্দেশ্যে উপজেলা
নির্বাচন কর্মকর্তার সাথে যোগসাযোস করে নির্বাচনী তফশিল গোপন রাখেন। ওই
প্রার্থীরা হলেন- আক্কেলপুর পৌর কাউন্সিলর উম্মে কুলসুম ও উপজেলার রাইকালী ইউপি সদস্য
সামসুন্নাহার স্মৃতি।
তারা অভিযোগ করে আরো জানান, ‘আমরা বিষয়টি আজ সোমবার জানতে পারলেও
নির্বাচনী তফশিল অনুযায়ী আজই মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন হওয়ায় অনুষ্ঠিতব্য
নির্বাচনে প্রার্থীতা থেকে বঞ্চিত হচ্ছি। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসে গেলে
সেখান থেকে আমাদের অপমান করে বের করে দেওয়া হয়।’
এই ঘটনার প্রতিবাদসহ সকলের অংশ গ্রহনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে
মনোনয়ন পত্র জমাদানের সময় সীমা বৃদ্ধি করতে আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কাছে
আবেদন করা হয়েছে বলেও জানান অভিযোগকারীরা।এ অবস্থায় মেয়রের ওই ২ জন পছন্দের প্রার্থীর
বিনা ভোটে নির্বচিত হওয়ার আর কোন বাধা থাকল না বলেও জানান অভিযোগকারীরা।
এ নিয়ে অভিযোগ অস্বীকার করে মেয়র গোলাম মাহফুজ চৌধূরী অবসর জানান, নির্বাচন
কর্মকর্তার সাথে ফোনে শুধু তফসিল ঘোষনার কথা জেনেছেন।
অভিযোগ অস্বীকার করলেও এ ব্যপারে কোন সন্তোাষজনক জবাব দিতে পারেননি জেলা নির্বাচন
কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, “আমি দাপ্তরিক কাজে ঢাকায় ব্যস্ত আছি।”
জয়পুরহাট জেলা প্রশাসক মোকাম্মেল হক জানান, অভিযোগকারী ৩ নারী প্রার্থীর লিখিত
অভিযোগ পাওয়া গেছে, এ ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য জেলা নির্বাচন
কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451