সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির মনোনয়ন পেলেন তাবিথ আউয়াল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ১৯৭ বার পড়া হয়েছে
তাবিথ আউয়ালই

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

তাবিথ আউয়ালই পেলেন বিএনপির মনোনয়ন। দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন তিনি। ২০১৫ সালে অনুষ্ঠিত ওই সিটির প্রথম নির্বাচনে বিএনপির সমর্থন পেয়েছিলেন তিনি।

ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনে ‘বাস’ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন তাবিথ আউয়াল।

সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

মেয়র পদে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন পাঁচজন। অন্যরা হচ্ছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।

২০১১ সালে ঢাকাকে উত্তর ও দক্ষিণ এই দুই সিটি করপোরেশনে ভাগ করা হয়। বিভক্ত ঢাকার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৮ এপ্রিল। নিয়ম ছিল না বলে স্থানীয় সরকারের ওই নির্বাচনে প্রার্থীদের সরাসরি মনোনয়ন দেয়নি রাজনৈতিক দলগুলো। ওই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আনিসুল হক। অন্যদিকে বিএনপির সমর্থন পান তাবিথ আউয়াল।

ওই নির্বাচনে তাবিথকে পরাজিত করেন আনিসুল হক। তবে নির্বাচনের দিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাবিথ আউয়াল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451